আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দল ঢাকা সফরকালে আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি কঠোর রাখার এবং রাজস্ব আহরণ বাড়াতে দ্রুত কার্যকর সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে।
বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অটোমেশন, অপ্রয়োজনীয় শুল্ক ছাড় হ্রাস এবং ব্যাংক খাতের খেলাপি ঋণ আদায়ে আইনি কাঠামোর কঠোর প্রয়োগকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে।


