কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা বিঘ্নিত না করেই ধানক্ষেত থেকে গ্রিনহাউস গ্যাস মিথেন নিঃসরণ উল্লেখযোগ্য পরিমাণে কমাতে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর বৈশ্বিক ক্লাইমেট উদ্যোগ ‘অ্যাকসিলারেট’ (AcceLER)-এ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে।
কৃষি মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, অলটারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) এবং উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে সেচে ভূগর্ভস্থ পানির অপচয় কমানোর পাশাপাশি কৃষকদের কার্বন ক্রেডিট সুবিধার সাথে যুক্ত করার পাইলট কর্মসূচি হাতে নেওয়া হবে।




